সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১৪ জন গুরুতর আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সমতা ওহোদ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে দেশটির জিজান প্রদেশে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে গাড়িতে করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন, সিরাগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সফিকুল, নারায়ণগঞ্জের মতিউর, নরসিংদীর ইদন কিশোরগঞ্জের জসিম। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জেড