সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় ১৬ শিশুসহ কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিব প্রদেশের সারাকেব নগরীর বাইরে রোববার বিকেল ও সন্ধ্যায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৬ শিশুসহ ১৯ জন নিহত হন। এ ছাড়া এহসিম শহরের হামলায় ১০ শিশুসহ আরও ২৩ জন নিহত হন।
প্রদেশের রাজধানী হল ইদলিব নগরী। আর এই নগরীর বাইরে প্রদেশের বহুলাংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণ রয়েছে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





