রোববার থেকে নিখোঁজ থাকা এক সেনার লাশ পেয়েছে বলে দাবি করেছে ইহুদিবাদী ইসরাইল। তবে তারা কোথায় এ লাশ পেয়েছে এবং কিভাবে ওই সেনা নিখোঁজ হয়েছিল তা পরিষ্কার নয়। ইরানের প্রেস টিভি এ খবর দিয়েছে।

এর আগেও ইসরাইল হামাস যোদ্ধাদের বিরুদ্ধে সেনা অপহরণের অভিযোগ এনে যুদ্ধবিরতির প্রথম দিনেই তা ভেঙে গাজার রাফাহ এলাকায় ব্যাপক হামলা চালায়।

এবারের ঘটনা দেখেও মনে করা হচ্ছে- নানা অজুহাতে ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতি এড়ানোর চেষ্টা করছে। এ জন্য হামাসের বিরুদ্ধে আগে রকেট হামলা চালানোর অভিযোগ এনেছে এবং নিখোঁজ সেনার লাশ উদ্ধারের কথা বলল।

অবশ্য এবারের যুদ্ধে হামাসের হাতে ইসরাইলের এক সেনা আটক হয়েছে। তবে তার ভাগ্যে কি হয়েছে তা এখনপর্যন্ত জানা যায়নি। গাজায় স্থল যুদ্ধ শুরুর পর ২১ জুলাই শাউল আরোন নামে ওই সেনা আটক হয়েছিল। শাউলকে আটকের পরপরই হামাস তা ঘোষণাও করেছিল।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর