ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে দেয়া নৈশভোজে সবচেয়ে বেশি ব্যায় করেছে ওবামা প্রশাসন। সিএসবি নিউজের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ২০০৯ সাল থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত পাঁচটি রাষ্ট্রীয় নৈশভোজ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসব নৈশভোজে খরচ হয়েছে মোট সাড়ে ১৫ লাখ মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি খরচের নৈশভোজ দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহনে সিংয়ের সম্মানে।
তথ্য অধিকার আইনে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রটোকল অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
২০০৯ সালের ২৪ নভেম্বর হোয়াইট হাউসে মনমোহন সিংয়ের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ দেন ওবামা। ওই নৈশভোজে ব্যয় হয় পাঁচ লাখ ৭২ হাজার ১৮৭ দশমিক ৩৬ ডলার বা ৪ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা।
২০১০ সালের ১৯ মে মেক্সিকান প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ দেন ওবামা। এতে খরচ হয় পাঁচ লাখ ৬৩ হাজার ৪৭৯ দশমিক ৯২ ডলার বা চার কোটি ৩০ লাখ ৭৩ হাজার টাকা।
২০১১ সালের ৭ জুন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে দেওয়া ওবামার নৈশভোজে খরচ হয় এক কোটি ৬৫ লাখ দুই হাজার টাকা।
২০১১ সালের ১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সম্মানে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় নৈশভোজে খরচ হয় এক কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকা।
২০১২ সালের ১৯ জানুয়ারি চীনা প্রেসিডেন্ট হু জিনতাওকে নৈশভোজ দেন মার্কিন প্রেসিডেন্ট। এতে খরচ হয় তিন কোটি ১৫ লাখ ১৯ হাজার টাকা।
২০১২ সালের ১৪ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং গতকাল বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সম্মানে ষষ্ঠ ও সপ্তম রাষ্ট্রীয় নৈশভোজ দিয়েছেন ওবামা। এই দুটি নৈশভোজের খরচের তথ্য জানা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
মনমোহনের সম্মানে ওবামার সাড়ে চার কোটি ডলারের নৈশভোজ
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে দেয়া নৈশভোজে সবচেয়ে বেশি ব্যায় করেছে ওবামা প্রশাসন। সিএসবি নিউজের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের
তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পদক্ষেপগুলো পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের নেওয়া উচিত ছিল, তিনি এখন সেই সিদ্ধান্তমূলক পদক্ষেপগুলোই নিচ্ছেন।
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প
ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতা ও রাজপথের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি।
বিশ্ববাজারে কমল তেলের দাম
রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, সুর বদলালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নিজের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। আগামী ৩ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
















