ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য দোনেস্কের ৯০ ভাগ ভোটার স্বায়ত্তশাসনের পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। খবর রয়টার্সের।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, ৭৫ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যাদের ৮৯ ভাগ স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছে। ভোটারদের মধ্যে মাত্র ১০ ভাগ স্বায়ত্তশাসনের বিপক্ষে ভোট দিয়েছেন।
তবে ইউক্রেন এ গণভোটকে রাশিয়া পরিচালিত ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছে। অপরদিকে পশ্চিমা বিশ্বও এ গণভোটের নিন্দা জানিয়েছে।
বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে ইউক্রেন সরকারের সশস্ত্র বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
স্বায়ত্তশাসনের পক্ষে ইউক্রেনের পূর্বাঞ্চল
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য দোনেস্কের ৯০ ভাগ ভোটার স্বায়ত্তশাসনের পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। খবর রয়টার্সের।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















