[b]রাওয়ালপিন্ডি:[/b] পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে এক বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের কাছে সোমবার এ হামলাটি চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর ডন অনলাইনের।
হামলাটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে স্কুলগামী শিশুরাও রয়েছে বলে জানিয়েছে ডন। নিরাপত্তকর্মীরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন।
নিহতদের মধ্যে ৬ জন সৈন্য ও ৭ জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে। হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)।
সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেন,"এটি আত্মঘাতী হামলা ছিল বলে ধারণা করা হচ্ছে।"
সোমবার রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের কাছে একটি মার্কেটে এ হামলা চালানো হয়। এর একদিন আগে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় ২০ সৈন্য প্রাণ হারান। সূত্র: ডন অনলাইন
আন্তর্জাতিক
পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৩
রাওয়ালপিন্ডি: পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে এক বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের কাছে সোমবার এ হামলাটি চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর ডন অনলাইনের।





