ইউক্রেনে রুশ সৈন্য পাঠানোর নিন্দা জানিয়েছে জি-৮ ভুক্ত অপর ৭টি দেশ।  রাশিয়া নিজেও উন্নত জাতিসমূহের এ জোটের সদস্য।
শুধুমাত্র নিন্দা জানিয়ে বসে থাকেননি এই জোটের সদস্য রাষ্ট্রগুলো। তারা চলতি বছরের জুনে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনের প্রস্তুতিও বাতিল করেছে।
এদিকে, ইউক্রেনে রুশ সেনা পাঠানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।
ইউক্রেনের রুশ সংখ্যাগরিষ্ঠ ক্রিমিয়া উপদ্বীপে নিজেদের প্রভাব আরো শক্তিশালী করতেই সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]