ইউক্রেনের অস্থিতিশীলতা দ্রুত প্রশমিত করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা ও জার্মানি। অন্যথায় মস্কোকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশ দু’টি।
শুক্রবার হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তারা বলেছেন, “প্রকৃতপক্ষে ইউক্রেনে এত বেশি অস্থিতিশীলতা চলছে যে তাতে আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠান করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে রাশিয়াকে আরো সরাসরি ও বেদনাদায়ক কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।”
ওবামা বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার কয়েকটি বিশেষ খাতকে লক্ষ্য করে আরোপ করা হবে।
মারকেল বলেছেন, ইউক্রেনে রুশ হস্তক্ষেপ বন্ধ না হলে বাড়তি নিষেধাজ্ঞা এড়ানো কঠিন হবে।
অপরদিকে বারাক ওবামা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ভুল পথ থেকে অবশ্যই সরে আসতে হবে।
এর আগে ওভাল অফিসে দু’নেতা এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। এ সম্পর্কে ওবামা জানান, তারা বেশিরভাগ সময় ধরে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
আন্তর্জাতিক
পুতিনের প্রতি কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি
ইউক্রেনের অস্থিতিশীলতা দ্রুত প্রশমিত করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা ও জার্মানি। অন্যথায় মস্কোকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশ দু’টি। শুক্রবার হোয়াইট হাউজে যৌথ





