যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প তৃতীয় ও শেষ দফার বিতর্কে মুখোমুখি হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় (স্থানীয় সময় বুধবার রাত ৯টায়) নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের বিতর্কে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ফক্স নিউজ চ্যানেলের ক্রিস ওয়ালেস।
ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি এমন একজনকে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ করবেন যিনি সকল আমেরিকানের পক্ষে দাড়াবেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান মেনে সঠিক লোককেই সুপ্রিম কোর্ট বিচারক করতে চান।
অস্ত্র রাখার ব্যাপারে ট্রাম্প বলেন, অস্ত্র মালিকদের অধিকার হরণের চেষ্টা চলছে।হিলারি বলেছেন, অস্ত্র রাখার অধিকার অব্যশ্যই আইনের আওতায় আনতে হবে।
অভিবাসন বিষয়ে ট্রাম্প বলেছেন, সীমান্ত দেয়াল নির্মাণ করে অবৈধ অভিবাসিদের বহিস্কারের কথা। হিলারি বলেছেন, সীমান্ত নিরাপত্তা বাড়িয়ে অবৈধ অভিবাসী অনুপ্রবেশ বন্ধ করে সহিংসতার সঙ্গে জড়িত অবৈধ অভিবাসিদের বহিস্কারেরর কথা এবং অভিবাসন আইন সংস্কার করে বাকী কাগজপত্র বিহিন অভিবাসিদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সুযোগ দেয়ার কথা।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের মধ্যে তৃতীয় ও চুড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে নেভাদার লাস ভেগাসে।
৮ই নভেম্বর নির্বাচনের আগের সর্বশেষ এই বিতর্কের পূর্ব পর্যন্ত হিলারি ক্লিনটন জাতিয় নির্বাচনী জরিপে এগিয়ে রয়েছেন। এর আগে যার যার নির্বাচনী প্রচারণা সভায় একে অন্যকে ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে অযোগ্য বলে আখ্যা দিয়েছেন।
আজকের বিতর্কে আলোচনায় আসছে অভিবাসন, সামাজিক সুবিধা ও দেশের ঋন, সুপ্রিম কোর্টের নিয়োগ, অর্থনীতি, পররাষ্ট্র নীতি এবং প্রেসিডেন্ট হিসাবে উভয় প্রার্থীর ফিটনেস।
জেড





