বড়সড় নাশকতা ঘটানোর জন্য জইশ-এর দুই জঙ্গি দিল্লিতে ঢুকে পড়েছে। গোপন সূত্রে এমন খবর আসার পরই রাজধানীতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে দিল্লি পুলিশ প্রশাসন। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে।

তড়িঘড়ি করে রবিবার সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কমিশনার বি এস বাসি। তিনি টুইট করে দিল্লিবাসীদের বলেন, “কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তিকে দেখলেই আপনারা সঙ্গে সঙ্গে ফোন করুন ১০০ এবং ১০৯০ নম্বরে।”

এ দিন সকালেই রাজধানীতে হুমকি আসে ৭২ ঘণ্টার মধ্যেই ট্রেনে বিস্ফোরণ ঘটানো হবে। তার পরই দিল্লিগামী সমস্ত ট্রেনগুলিতে জোর কদমে তল্লাশি চালানো হয়। এই ঘটনার পর রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইট করে রেলপুলিশের ডিজিকে নির্দেশ দেন নিরাপত্তা বাড়ানোর জন্য। অন্য দিকে, নিরাপত্তা বাড়ানো হয়েছে দেশের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিগুলিতে।

সূএ: আনন্দ বাজার

এমএম