পাকিস্তানের খাইবার উপজাতীয় এলাকার তিরাহ ভ্যালিতে শনিবার সেনা সদস্য ও বিদ্রোহীদের মধ্যে এক সংঘর্ষে ১৫ বিদ্রোহী নিহত ও চার সেনা আহত হয়েছে।

আইএসপিআর (প্রতিরক্ষা আন্তঃসংযোগ বিভাগ) এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে মাস্তাক এলাকার একটি সেনাচৌকিতে হামলা চালায় ৩৫ অস্ত্রধারী। এ সময় সেনা সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ১৫ বিদ্রোহী নিহত হয়। ওই ঘটনায় চার সেনা সদস্য আহত হয়েছে বলেও জানান হয়েছে।

সংঘর্ষের পর বিদ্রোহীরা নিহত ১০ জনের লাশ ফেলে রেখে যায়। সেনা সদস্যরা অস্ত্রসহ ওই দেহগুলোকে জমরুদের লেভিস সেন্টারে নিয়ে গেছে। আহত চার সেনা সদস্যকে পেশোয়ারের সিএমএইচে (কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল) ভর্তি করা হয়েছে। সূত্র: ডননিউজ

এআর