ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী সার্গেই আকসিয়োনোভ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর উপদ্বীপটিতে পুনরায় ‘শান্তি’ প্রতিষ্ঠার জন্য শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।
কিয়েভের নতুন সরকারের সঙ্গে অচলাবস্থার প্রেক্ষিতে এ আহ্বান জানানো হল।
সার্গেই আকসিয়োনোভ এক বক্তৃতায় বলেন, ‘নাগরিকদের জীবন ও নিরাপত্তার দায়িত্ব যেহেতু আমার ওপর এসে বর্তেছে, সেহেতু আমি ক্রিমিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে সহায়তা করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
স্থানীয় গণমাধ্যম ও রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তার বক্তৃতাটি সম্প্রচার করা হয়।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনের ক্রিমিয়ায় শান্তি পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়ার প্রতি আহ্বান
সার্গেই আকসিয়োনোভ এক বক্তৃতায় বলেন, ‘নাগরিকদের জীবন ও নিরাপত্তার দায়িত্ব যেহেতু আমার ওপর এসে বর্তেছে, সেহেতু





