রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনে মাটিতে চলমান ন্যাটোর সর্ববৃহৎ সামরিক মহড়া দেশটির শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করতে পারে।
ন্যাটো এবং কিয়েভের সেনারা গতকাল থেকে পোল্যান্ড সংলগ্ন ইউক্রেন সীমান্তে এ মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বে ১৮টি দেশের ১৮০০ সেনা মহড়ায় অংশ নিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চলমান এ মহড়াকে ন্যাটোর উস্কানিমূলক তৎপরতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় যে দৃষ্টিগ্রাহ্য অগ্রগতি হয়েছে তা এ মহড়ার কারণে হুমকির মুখ পড়তে পারে।
গত বছরের এপ্রিল থেকে মস্কোপন্থি যোদ্ধাদের সঙ্গে কিয়েভের সংঘর্ষ চলছে এবং দোনেস্ক এবং লুগানেস্ক অঞ্চল নিয়ন্ত্রণ করছে মস্কোপন্থি যোদ্ধারা। সূত্র: রেডিও তেহরান
ইআর





