ভারতের ধর্মভিত্তিক কট্টর রাজনৈতিক দল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নির্বাচনী ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে।
সেদেশে চলমান লোকসভা নির্বাচনে জয়ী হলে ১৬ মে’র পর থেকে ভারতে অনুপ্রবেশকারী সকল বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে তার ওয়েবসাইট হ্যাকড করা হলো।
রোববার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দানকালে মোদির করা সেই মন্তব্য সোমবার বাংলাদেশি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর http://teammodi.in/ নামক সাইটটি হ্যাকড করা হয়।
ওয়েবসাইটটি হ্যাকড করে সেখানে ইংরেজিতে লেখা- হ্যাকড বাই বাংলাদেশি হ্যাকার।
তার নিচেই মাওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি উক্তি, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।
এসিড খান, নিজেকে সাইবার সেভেন্টি ওয়ান গ্রুপের একজন হ্যাকার পরিচয় দিয়ে সেখানে বিজেপির বাংলাদেশের ভূমি দাবির প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করতে আহবান জানান।
এর আগে গত সোম ও মঙ্গলবার 'বাংলাদেশের তিন ভাগের এক ভাগ জায়গা দাবি করার প্রতিবাদে' মোদির দল ভারতীয় জনতা পার্টির [BJP] বিহার ও পাঞ্জাব শাখার ওয়েবসাইট হ্যাকড করা হয়।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
মোদির ওয়েবসাইট হ্যাকড
ভারতের ধর্মভিত্তিক কট্টর রাজনৈতিক দল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নির্বাচনী ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে। সেদেশে চলমান লোকসভা নির্বাচনে জয়ী হলে ১৬ মে’র পর থেকে ভারতে অনুপ্রবেশকারী সকল বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘোষণার





