'জেনেভা-২' শান্তি সম্মেলনের দ্বিতীয় রাউন্ডে যোগ দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে সিরিয়ার সরকার। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মুকদাদ। খবর রয়টার্স, বিবিসি ও আল আহরামের।
শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মুকদাদ। উল্লেখ্য, আগামী সোমবার অর্থ্যাৎ ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 'জেনেভা-২' শান্তি সম্মেলনের দ্বিতীয় রাউন্ড।
তবে, শান্তি আলোচনার দ্বিতীয় রাউন্ডে বিরোধীরা অংশ নিবে কি না তা এখনো পর্যন্ত জানা যায়নি।
এদিকে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাকে উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, "জেনেভাতে সোমবার শুরু হতে যাওয়া বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি।" সংবাদ মাধ্যমগুলো এর বেশি বিস্তারিত কিছু জানাতে পারেনি।
প্রসঙ্গত, এর আগে জানুয়ারিতে 'জেনেভা-২' সম্মেলনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। সেখানে সিরিয়ার সরকার ও বিরোধীরা কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে, সিরিয়ার নিযুক্ত জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি জানিয়েছেন, আলোচনাকে তিনি ব্যর্থ বলতে চান না। তার মতে, দু পক্ষকে আলোচনার টেবিলে আনতে পারাটাই বড় সফলতা। সূত্র: রয়টার্স, বিবিসি ও আল আহরাম
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ   [/b]