ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় এমপিসহ ২৫ জন নিহত হয়েছে।

নিহত এমপি আহমেদ আল-খাফাজি বদর পার্টির সংসদ সদস্য ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপ-মন্ত্রী ছিলেন। খবর রয়টার্সের।

পুলিশ ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, শিয়া অধ্যুষিত এক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় চালানো গাড়িবোমা হামলায় পাঁচ পুলিশ অফিসারও নিহত হয়েছেন।

ইরাকি কর্তৃপক্ষের দাবি, আইএস (ইসলামিক স্টেট) সদস্যরা এ আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত আনবার প্রদেশে সংঘর্ষ অব্যাহত রেখেছে আইএস।

 

ইআর