ভারত তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে শোকে এখন পর্যন্ত ৫৯৭ জন মারা গেছেন। সোমবার চেন্নাইতে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) মৃতদের তালিকা প্রকাশ করেছে।

মৃতদের প্রায় সবাই চেন্নাই, তিরুনেলভেলি, দিন্দিগুল, মাদুরাই এবং রামনাথপুরম জেলার বাসিন্দা।

দলটি বলছে, 'মৃতদের সবাই জয়ললিতার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মারা গেছেন। মৃতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে জয়ললিতা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নাজিব