বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে পুলিশ। খবর জিও টিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে, সেটির মালিক একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন।

মূলত বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাঁটাঘাঁটি করা হচ্ছিল। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা বলেন, বিস্ফোরণের পর পরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

এন