ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কিয়াভে রাশিয়াপন্থী গ্রুপ এবং ইউক্রেনপন্থী গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন।
রাতব্যাপী সংঘর্ষ চলাকালে গুলি বিনিময় হয়েছে। ঘটনার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। খবর, বিবিসি।
এদিকে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কার হবে? ইউক্রেনেরই থাকবে? নাকি রাশিয়ার একটি অঞ্চল হয়ে যাবে? প্রশ্নটির উত্তর রবিবারই নির্ধারিত হতে যাচ্ছে । রাশিয়া-ইউক্রেন সম্পর্কের ভবিষ্যত জানতে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী সোমবারের দিকে। অর্থ্যাৎ রবিবার গণভোট, আর সোমবার ফলাফল। সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে সবাই।
এই গণভোটকে সামনে রেখে পশ্চিমা দেশগুলোর ব্যাপক কূটনৈতিক তৎপরতার মুখে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার ভূমধ্যসাগরে যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে রাশিয়া। অন্যদিকে, ক্রিমিয়ার নাকের ডগায়ই কৃষ্ণ সাগরে রয়েছে আমেরিকার বিশাল ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ। কী হতে যাচ্ছে তা সময়ই বলে দেবে।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
ফের উত্তাল ইউক্রেন, সংঘর্ষে নিহত ২
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কিয়াভে রাশিয়াপন্থী গ্রুপ এবং ইউক্রেনপন্থী গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। রাতব্যাপী সংঘর্ষ চলাকালে গুলি বিনিময় হয়েছে। ঘটনার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। খবর, বিবিসি।





