পিয়ংইয়ংয়ের হুমকিকে অগ্রাহ্য করে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া আজ সোমবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ‘আলচি ফ্রিডম গার্ডিয়ান ড্রিল’ নামের এ মহড়া চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার মুখে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে চলছে এ মহড়া। এ মহড়ার একটা বিরাট অংশ কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হবে কিন্তু এ সত্ত্বেও মহড়ায় দু দেশের কয়েক হাজার সেনা অংশ নেবে।

এর আগে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া চালালে নির্মম হামলার শিকার হতে হবে বলে আমেরিকাকে হুঁশিয়ার করে দেয় উত্তর কোরিয়া। একে পরমাণু হামলার মহড়া বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

মহড়া শুরুর পর এখনো উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ