লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ বুধবার মনোনয়নপত্র জমা দিবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গুজারাটের ভদোদরা আসনের জন্য তিনি মনোনয়ন জমা দিবেন।
আগামী ৩০ এপ্রিল গুজরাটে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে। মোদীর বিরুদ্ধে এই আসনে কংগ্রেস প্রার্থী মধুসূদন মিস্ত্রি এর মধ্যেই মনোনয়ন দাখিল করেছেন।
বুধবার দলীয় কর্মীদের নিয়ে রোডশোর পর কালেক্টরের দফতরে মনোনয়ন পেশ করবেন মোদী। মনোনয়নে সাক্ষী হিসেবে সই করছেন ভদোদরার এক চা-ওয়ালাও। ভদোদরা ছাড়াও বারাণসী কেন্দ্র থেকেও লড়ছেন তিনি।
শেষ চারবার লোকসভা ভোটে এই কেন্দ্রে জিতে এসেছেন বিজেপি প্রার্থীরা। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজিবিডি) //এমএ [/b]
আন্তর্জাতিক
আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন মোদী
লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ বুধবার মনোনয়নপত্র জমা দিবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গুজারাটের ভদোদরা আসনের জন্য তিনি মনোনয়ন জমা দিবেন।