যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপে বলেছেন, ক্রাইমিয়ায় রাশিয়ার অভিযান ইউক্রেনের সার্বভৌমত্ব লংঘন করার সামিল।
ইউক্রেন সঙ্কট নিয়ে প্রায় ছয় দিন আগেও দীর্ঘ ফোনালাপ করেছেন এই দুই নেতা। দ্বিতীয় এই ফোনালাপে ওবামা ক্রাইমিয়া থেকে রুশ সেনা সরিয়ে নেবার আহ্বান্ও জানিয়েছেন। পুতিন বলেছেন ইউক্রেনের চলমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবেনা।
পুতিনের সঙ্গে ফোনালাপের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন ইউক্রেনের সরকারের সমর্থন ছাড়াই রাশিয়ার সঙ্গে সংযুক্ত হ্ওয়ার যে প্রস্তাব ক্রাইমিয়ার সংসদ পাশ করেছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
ক্রাইমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বিপুল ভোটে ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ বানাবার পক্ষে রায় দেয়ার পর ওবামা তার প্রতিক্রিয়া জানান।
ওবামা বলেন, “প্রস্তাবটি ইউক্রেনের সংবিধান ও আন্তর্জাতিক আইনকে লংঘন করে। ইউক্রেনের ভবিষ্যত নিয়ে যে কোনো ধরনের আলোচনা বা পরিকল্পনা কিয়েভের বৈধ সরকারকে নিয়েই করা উচিত”।
ওবামা আরও বলেছেন যে, ইউক্রেনকে বিভক্ত করবার জন্য অতি উৎসাহিত হয়ে প্রস্তাব পাশ করেছে ক্রাইমিয়ার সংসদ।
ওদিকে ইউক্রেনের অন্তর্বতী প্রেসিডেন্ট ওলেকজান্দার তুর্চিনভও ক্রাইমিয়ার প্রস্তাবকে অবৈধ উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতোমধ্যেই রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারী করার জন্য মত দিয়েছেন, এবং ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে চিন্তা-ভাবনা করছে।
ইউক্রেন ও রাশিয়ার সঙ্কট সমাধানে ব্রাসেলসে ইইউ-এর নেতারা এক জরুরি বৈঠক বসেছে এবং বলেছে, সংকট সমাধানে জন্য রাশিয়া কোনো উদ্যোগ না নিলে তার “পরিণতি হবে ভয়াবহ”।
আর রাশিয়ার সঙ্গে পুনরায় একত্রিত হবার জন্য যে প্রস্তাব পাশ করেছে ক্রাইমিয়া সেটির পক্ষে-বিপক্ষে মতামত যাচাই করতে আগামী ১৬ই মার্চ একটি গণভোট হবারও কথা রয়েছে।
তবে, ক্রাইমিয়া কি ইউক্রেনের সঙ্গেই থাকবে না-কি রাশিয়ার অংশ হবে তা নির্ধারিত হবে রুশ সরকারের সিদ্ধান্তের পর। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
ইউক্রেন সঙ্কট: ওবামার সঙ্গে পুতিনের ফোনালাপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপে বলেছেন, ক্রাইমিয়ায় রাশিয়ার অভিযান ইউক্রেনের সার্বভৌমত্ব লংঘন করার সামিল। ইউক্রেন সঙ্কট নিয়ে প্রায় ছয় দিন আগেও দীর্ঘ ফোনালাপ করেছেন এই দুই নেতা। দ্বিতীয় এই ফোনালাপে ওবামা ক্রাইমিয়া থেকে রুশ সেনা সরিয়ে নেবার আহ্বান্ও জানিয়েছেন। পুতিন বলেছেন ইউক্রেনের চলমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবেনা।
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধে সহায়তার আশ্বাস পুতিনের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
যুদ্ধ বাড়ানোর প্রস্তুতি পুতিনের, ইউরোপে আতঙ্ক
ইউক্রেন যুদ্ধ আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মূল্যায়ন অনুযায়ী, মস্কো নতুন করে সেনা নিয়োগের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সাইবার হামলা, নাশকতা ও অন্যান্য ‘হাইব্রিড’ তৎপরতা বাড়াতে পারে।
পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠকেও যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি নেই
ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন শান্তি উদ্যোগ নিয়ে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তিন ঘণ্টার বেশি সময়ের এই আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ বলে দাবি করেছে ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে আলোচনায় বড় কোনো অগ্রগতি বা সমঝোতা হওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।
কিয়েভে ৭২ ঘণ্টা হামলা বন্ধের নির্দেশ পুতিনের
ইউক্রেনের রাজধানী কিয়েভে ৭২ ঘণ্টার জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মধ্যরাত থেকে এই বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
কিরগিজস্তানের বিশকেকে শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনের এক ফাঁকে পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
















