নরেন্দ্র দামোদার মোদী, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী। দীর্ঘদিনই তাকে নিষিদ্ধ ব্যক্তি করে রেখেছিল আমেরিকা। তবে, পাশ করতে না করতেই এই নিষিদ্ধ ব্যক্তিটিকেই 'পরম আত্মীয়' বানিয়ে ফেলেছেন মার্কিনরা। শুক্রবার রাতেই মোদীকে ফোন করে আমেরিকা বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বারাক ওবামা। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্যা হিন্দু'র। টেলিফোনে মোদীকে সাধুবাদ জানিয়েছেন ওবামা। দু'দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপরও জোর দিয়েছেন ওবামা। মোদী যদি আমেরিকা সফরে যেতে চান, তবে তাকে 'এ-১ ভিসা দেয়া হবে বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি। উল্লেখ্য, গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালে মোদীর ভিসা বাতিল করে দেয় আমেরিকা। আমেরিকা ও ভারতের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপরও জোর দেন ওবামা। এই দুই গণতান্ত্রিক দেশের মধ্যে পারস্পরিক সহায়তাকে আরো গভীর ও প্রসারিত করতে মোদীর সঙ্গে কাজ করতে চান বলেও জানান ওবামা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্যা হিন্দু [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]