ইরাকের রামাদি শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, হামলাকারীদের কয়েকটি গ্রুপ ওই শহরে পুলিশ ও সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভবনের কাছে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে ১৫ বেসামরিক মানুষসহ ৩৭ জন নিহত হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই নয় তলা ভবনটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতো।

গত শনিবারও রাজধানী দক্ষিণের একটি চেকপোস্টের কাছে বোমা হামলায় ১১ জন নিহত এবং অপর ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাত জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সূত্র: আইআরআইবি

ঢাকা, ০১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ