রেল স্টেশনে হাঙ্গেরীর দাঙ্গা পুলিশ ও শরণার্থীদের মধ্যকার অচলাবস্থা দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে। শরণার্থীরা জার্মানি বা অস্ট্রিয়াতে যাওয়ার জন্য রেলে উঠলেও তাদেরকে যেতে দিচ্ছে না হাঙ্গেরিয়ান পুলিশ।
পুলিশ বৃহস্পতিবার বুদাপেস্টে শরণার্থীদেরকে ট্রেনে উঠতে দেয়া হয়। তবে রাজধানীর পশ্চিমে একটি শরণার্থী শিবিরের কাছে এসে পৌঁছালে তাদেরকে ট্রেন থেকে নামানোর চেষ্টা করা হয়।
বুদাপেস্টের ৩০ কিলোমিটার দূরে বিস্কি শহরে শরণার্থীরা একটি ট্রেনে অবস্থান করছেন।
আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ জামজুম বলেছেন, "তারা বিশেষ করে জার্মানিসহ অন্য দেশে যেতে চাইছেন। তারা হাঙ্গেরীতে থাকতে চাইছেন না।"
তিনি আরো জানান, "প্রয়োজনীয় জিনিস 'খাদ্য নেই, পানি নেই' বলে চিৎকার করছেন শরণার্থীরা। 'ক্যাম্প নয়, হাঙ্গেরী নয়, ট্রেন ছেড়ে দেও' লেখা কাগজ দেখাচ্ছেন না তারা।
অভিবাসীরা হাঙ্গেরি হয়ে জার্মানী যেতে চায়। তবে সীমান্তে আরো কড়াকড়ি আরোপ করা হবে কিনা তা নিয়ে হাঙ্গেরির এমপি’রা একটি গুরুত্বপূর্ণ ভোটভুটিতে অংশ নেবেন।
বিপুল সংখ্যক শরণার্থী ও অভিবাসীরা গ্রিসের কস দ্বীপে অবস্থান করছে। এর ফলে সেখানকার কঠিন অবস্থা পর্যবেক্ষণ করতে ইউরোপীয় কমিশনের সদস্যরা ওই দ্বীপটিতে যাচ্ছেন।
হাঙ্গেরির এমপি’রা অভিবাসীদের জন্য নতুন শিবির স্থাপন ও উদ্ভূত পরিস্থিতিতে জরুরী অবস্থা জারি করা হবে কিনা তার উপরও ভোট দেবেন।
প্রধানমন্ত্রী ভিক্তর অরবান বৃহস্পতিবার পরিস্থিতিকে জার্মানীর সমস্যা বলে উল্লেখ করেন। এদিকে লুক্সেমবার্গের পররাষ্ট্র মন্ত্রী জ্যাঁ অ্যাসেলবর্ন বৃহস্পতিবার রাতে এক জার্মান টেলিভিশনে হাঙ্গেরির রক্ষণশীল নেতার সমালোচনা করে বলেন, ‘ভিক্তর অরবানের জন্য আমাদের লজ্জা পেতে হবে।’
ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, কমপক্ষে এক লাখ শরণার্থীকে ইইউ’র সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেয়া উচিত।
জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ইইউ সদস্য দেশগুলোর মধ্যে শরণার্থী ভাগ করে দেয়ার পরিকল্পনা তারা উপস্থাপন করবেন। আরো বেশি করে অভিবাসী নিতে বিশেষত ব্রিটিশ সরকারের ওপর চাপ দেয়া হচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আরো সিরীয় অভিবাসী গ্রহণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন। তিনি শুক্রবার আলোচনার জন্য স্পেন ও পর্তুগাল যাচ্ছেন। সেখানে অভিবাসী সংকট নিয়ে আলোচনা হবে নিশ্চিত।
হাঙ্গেরির বুদাপেস্টের কেলেটি রেলস্টেশনে আন্তর্জাতিক সার্ভিস সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে অভিবাসীরা অস্ট্রিয়া সীমান্তের দিকে যেতে একটি ট্রেনে ওঠে। কিন্তু পুলিশ ট্রেনটি বুদাপেস্টের ৪০ কিলোমিটার পশ্চিমে থামিয়ে দিয়ে অভিবাসীদের একটি আশ্রয় শিবিরে নেয়ার চেষ্টা করে।
জেডআই





