ইউক্রেনের রাজধানী কিয়াভে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছে, এ সংঘর্ষে তাদের ৩ জন সদস্য নিহত হয়েছে।
সংবিধান সংশোধন করার জন্য মঙ্গলবার দেশটির সংসদে বিতর্ক শুরু হয়। এসময় দশ হাজার বিক্ষোভকারী সংসদ ভবন ঘেরাও করার জন্য রওনা দেয়।
সংসদ ভবনের সামনে অবস্থান গ্রহণ করে পুলিশ। এছাড়া অনেকগুলো পুলিশের গাড়িও রেখে দেওয়া হয়।
বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে খোয়া এবং ধোয়-বোমা ছুড়ে মারে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
উল্লেখ্য, বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকুভিচের ক্ষমতা কামানোর লক্ষ্যে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছে বিরোধীদল। বিরোধীদের দাবির মুখে সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]