[b]পেশোয়ার:[/b] পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি ইসলামি কেন্দ্রে শক্তিশালী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও অপর ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শহরের পাজাগ্গি রোডে অবস্থিত তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠান তাবলিগি মারকাজে বৃহস্পতিবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে এ বোমা হামলা চালানো হয়। এ সময় জুমার আগের রাতের ইবাদত-বন্দেগি করার জন্য প্রায় এক হাজার মুসল্লি সমবেত হয়েছিলেন।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী শওকত ইউসুফজাই হতাহতদের সংখ্যা নিশ্চিত করে বলেছেন,১০ জন নিহত হওয়া ছাড়াও ৬৭ জন আহত হয়েছেন। আটজন ঘটনাস্থলে এবং দু’জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে আট বছরের এক শিশু রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
পেশোয়ার পুলিশের সিনিয়র কর্মকর্তা শাফকাত মালিক বলেছেন,ঘিয়ের কৌটার মধ্যে বোমাটি পেতে রাখা হয়েছিল। প্রায় পাঁচ কেজি বিস্ফোরকভর্তি কৌটাটিতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। অবশ্য একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন,একটি ব্যাগে করে বোমাটি আনা হয়েছিল এবং সেটি পেঁতে রাখার সময় বিস্ফোরণটি ঘটে। সূত্র: আইআরআইবি
আন্তর্জাতিক
পাকিস্তানে তাবলীগ সমাবেশে বোমা হামলা, নিহত ১০
পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি ইসলামি কেন্দ্রে শক্তিশালী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও অপর ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।





