ইউক্রেনের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন, তিনি গত সপ্তাহে রাজধানী কিয়েভে প্রায় একশ বিক্ষোভকারীর প্রাণহানির জন্য অভিযুক্ত দেশের বিশেষ দাঙ্গা পুলিশ বাহিনী বেরকুত বিলুপ্ত করেছেন।
ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ তার ফেসবুক একাউন্টে লিখেছেন ‘বেরকুত আর নেই।’
তিনি আরো লিখেছেন, ‘আমি ২৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বেরকুত বিশেষ পুলিশ ইউনিট বিলুপ্তি সংক্রান্ত ১৪৪ নম্বর ডিক্রি স্বাক্ষর করেছি।’
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//  টিআই[/b]