ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করার অভিযোগে করা আবেদন তদন্ত করে প্রতিবেদন দাখিলে পুলিশকে নির্দেশ দিয়েছে আহমেদাবাদের একটি আদালত।
আম আদমি পার্টির (আপ) এক কর্মীর আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট এম এম শেখ বৃহস্পতিবার এ আদেশ দেন।
তিনি পুলিশকে আগামী তিন সপ্তাহের মধ্যে মোদির বিরুদ্ধে আবেদন তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে আপ কর্মী নিশান্ত ভার্মা বিজেপি নেতা মোদির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগে একটি এফআইআর দায়েরের জন্য রানিপ থানায় যান। তার অভিযোগ, মোদি ২০১২ সালে গুজরাট বিধান সভার নির্বাচনের সময় দেয়া হলফনামায় বিয়ের তথ্য গোপন করে আইন ভেঙেছেন।
মোদি এবারই প্রথম ভাদোদরা লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তিনি বিবাহিত এবং তার স্ত্রীর নাম যশোদাবেন বলে উল্লেখ করেন। তবে এর আগে বিধানসভার নির্বাচনগুলোতে মনোনয়নপত্রে বৈবাহিক অবস্থার ঘর খালি রাখেন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]