পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। শুক্রবার এসব হামলা চালানো হয়।

নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে ডন নিউজ বলেছে, শুক্রবার সামরিকবাহিনীর যুদ্ধবিমান উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল, মাদাখেল, লাটাকা ও বাসিকেল এলাকায় সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে অন্তত ছয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে।

খবরে বলা হয়, উজবেকিস্তানের বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তাদের এক গুরুত্বপূর্ণ কমান্ডার রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) খবরের সত্যতা নিশ্চিত করেছে। সূত্র: ডন।

কেএইচ