শুরু হয়ে গেল ভারতের লোকসভার সপ্তম দফা নির্বাচন। আজকের দফায় প্রার্থী যুযুধান দুই পক্ষের সেরা দুই মুখ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গুজরাটের ভদোদরা কেন্দ্র থেকে প্রার্থী মোদী। অন্যদিকে, উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রে প্রার্থী সোনিয়া গান্ধী। দুই কেন্দ্রেই চলছে ভোট। দেশের ৭টি রাজ্যে ৮৯টি আসনে চলছে ভোটগ্রহণ।
পদ্মফুল প্রতীক চিহ্ণ নিয়ে বাসে ভোট দিতে যাওয়ায় মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস।
এর আগে সকাল ৯টায় ভোট দিলেন নরেন্দ্র মোদী। আমেদাবাদের রানিপ পোলিং বুথের ভোটার মোদী। মোদীর সঙ্গে ভোট দিলেন তাঁর মা হীরাবেন।
আজকের ভোটের হেভিওয়েটরা- কংগ্রেস-সোনিয়া গান্ধী, মধুসূদন মিস্ত্রি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, শ্রীপ্রকাশ জয়সওয়াল। বিজেপি-নরেন্দ্র মোদী, এল কে আদবানি, রাজনাথ সিং, অরুণ জেটলি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী। জেডিইউ-শরদ যাদব। ন্যাশনাল কনফারেন্স-ফারুক আবদুল্লাহ।
সারা দেশে মোট ৩০,৫১৮টি বুথে ভোট দেবে ২ কোটি ৮১ লক্ষ ভোটার। সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। গুজরাটে২৬টি কেন্দ্রে, পঞ্জাব-১৩টি কেন্দ্রে, অন্ধ্র প্রদেশ-১৭টি কেন্দ্রে, উত্তরপ্রদেশ-১৪টি কেন্দ্র, পশ্চিমবঙ্গ-৯টি কেন্দ্র, বিহার-৭টি কেন্দ্র, জম্মু ও কাশ্মীর-১টি কেন্দ্র, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউয়ে ভোট চলছে। সূত্র: জিনিউজ।
ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই
আন্তর্জাতিক
সোনিয়া, মোদীর ভাগ্যনির্ধারণ চলছে
শুরু হয়ে গেল লোকসভার সপ্তম দফা নির্বাচন। আজকের দফায় প্রার্থী যুযুধান দুই পক্ষের সেরা দুই মুখ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গুজরাটের ভদোদরা কেন্দ্র থেকে প্রার্থী মোদী। অন্যদিকে, উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রে প্রার্থী সোনিয়া গান্ধী। দুই কেন্দ্রেই চলছে ভোট





