গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার রাতে চালানো এ হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
গাজার বেইত হানুন শহরে ইসরাইলি পাইলটবিহীন বিমান বা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে এসব মানুষ হতাহত হন। গাজার হাসপাতাল সূত্র হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে বলেছে, আহতদের চিকিৎসা চলছে।
এর আগে গত শুক্রবার বেইত হানুন শহরের কাছে একটি কৃষিজমিতে রকেট নিক্ষেপ করেছিল ইসরাইলি ড্রোন। উত্তর গাজার অন্য শহর বেইত লাহিয়ার কাছে ইহুদিবাদী সেনারা একজন শ্রমজীবী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর ওই ড্রোন হামলা চালানো হয়। এ ছাড়া, গত ২২ জানুয়ারি বেইত হানুনে হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি জঙ্গি বিমান। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]