[b]জেনেভা:[/b] জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি জানিয়েছেন, সিরিয়ায় যুদ্ধরত দুই পক্ষের মধ্যকার আলোচনায় ধীরে ধীরে বরফ গলছে। তবে তিনি এ সতর্কবাণীও উচ্চারণ করেন যে, এ দফায় কোনো বাস্তব ফল আশা করা যায় না।
জেনেভায় পঞ্চম দিনের আলোচনার পর ব্রাহিমি সাংবাদিকদের বলেন, ‘বরফ গলছে, ধীরে তবে গলছে।’ উভয় পক্ষ এটিকে ইতিবাচক বলে বর্ণনা করেছে।
তবে ব্রাহিমি স্বীকার করেন যে, শুক্রবার সমাপ্য এই প্রথম পর্বের আলোচনা থেকে তিনি ‘উল্লেখযোগ্য কিছু’ বেরিয়ে আসবে বলে আশা করেন না।
তিনি জোর দিয়ে বলেন যে, ২০১১ সালে সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসাতে পারাটাই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ব্রাহিমি বলেন, ‘এরা তিন বছর পর্যন্ত এক সাথে বসেইনি। তারা আশা করেন যে, জাদুর কাঠির ছোঁয়ায় সমস্যার সমাধান হবে।’ তবে তিনি হতাশ নন বলে উল্লেখ করেন।
ব্রাহিমি বলেন, ‘আসাদ সরকার ও বিরোধী জাতীয় কোয়ালিশনের প্রতিনিধিরা শুক্রবার আবার কখন জেনেভা ফিরবেন তা ঠিক করতে বৈঠকে বসতে যাচ্ছে। সম্ভবত এক সপ্তাহ পরেই তারা আবার জেনেভায় বৈঠকে বসবেন।
তিনি বলেন, ‘আশা করি দ্বিতীয় অধিবেশন প্রথম অধিবেশনের চেয়ে বেশী গঠনমূলক ও আশাব্যঞ্জক এবং অধিক ফলপ্রসূ হবে।’
বিরোধী জোটের মুখপাত্র লওয়াই সাফি সাংবাদিকদের বলেন, ভবিষ্যত অলোচনাকে আরো ‘বাস্তব অগ্রগতি’ প্রদর্শন করতে হবে।
তিনি বলেন, ‘আমরা কোনো অগ্রগতি ছাড়া এখানে মাসের পর মাস কেবল আলোচনা করে যেতে পারি না।’
তবে বেশ কয়েকদিনের সম্পূর্ণ অচলাবস্থার পর শেষমেশ বুধবার একটুখানি আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের ভাষায় আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে। সূত্র: এএফপি
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
জেনেভা সম্মেলন: বরফ গলছে ধীরে, তবে শীঘ্রই সমাধান নয়
জেনেভা: জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি জানিয়েছেন, সিরিয়ায় যুদ্ধরত দুই পক্ষের মধ্যকার আলোচনায় ধীরে ধীরে বরফ গলছে। তবে তিনি এ সতর্কবাণীও উচ্চারণ করেন যে, এ দফায় কোনো বাস্তব ফল আশা করা যায় না।





