ফাঁসিই হবে ১৯৯৩ মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণে সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের। আজ তার মৃত্যুদণ্ড সংশোধনের আর্জি (কিউরিটিভ পিটিশন)খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এরফলে মেমনের প্রাণে বাঁচার শেষ সুযোগটুকুও হারাল। সূত্র: এবিপি আনন্দ

এদিন  রুদ্ধদ্বার কক্ষে ৩ বিচারপতির বেঞ্চে শুনানি হয়। এর আগে বম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ইয়াকুব মেমনের ফাঁসি রদের আবেদন খারিজ হয়ে যায়। এর আগে ইয়াকুবের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতিও। এরপরই সুপ্রিম কোর্টে দণ্ড সংশোধনের আবেদন জানায় ইয়াকুব। মহারাষ্ট্র সরকার সূত্রে খবর, ৩০ জুলাই নাগপুর সেন্ট্রাল জেলে ইয়াকুব মেমনের ফাঁসি হবে।

গত ১৫ জুলাই মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নেয়, আগামী ৩০ জুলাই মেমনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সম্ভবত নাগপুর জেলেই ফাঁসি হবে মেমনের। বর্তমানে সেখানেই সে বন্দী রয়েছে। ২০০৭-এ টাডা আদালতে মেমন দোষী সাব্যস্ত হয়। আদালত তার মৃত্যুদণ্ড দেয়।তদন্তে জানা গিয়েছে, মুম্বইতে ১৯৯৩-এর ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্রে দাউদ ইব্রাহিমের শাগরেদ টাইগার মেমন তার ভাই ইয়াকুবকে সামিল করে। ওই বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়েছিল। জখমের সংখ্যা ৭০০।

ইআর