মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবনতিশীল ইউক্রেন পরিস্থিতি নিয়ে পূর্ব ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য আজ ওয়ারশ’ পৌঁছবেন। এদিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বন্দুকধারীরা আজ ভোরে ইউক্রেনীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে। কিয়েভ কর্মকর্তারা বলেছেন, এতে অন্তত পাঁচ বিদ্রোহী নিহত এবং সরকারি বাহিনীর আট সদস্য আহত হয়েছে। বিদ্রোহীদের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত একটি আঞ্চলিক প্রশাসনিক ভবন এক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। লুগানস্ক অঞ্চলের স্বঘোষিত ‘প্রধানমন্ত্রী’ ভাসিল নিকিতিন বলেন, তিনি ব্যক্তিগতভাবে চারটি মৃতদেহ বহনে সহায়তা করেছেন। এর মধ্যে দু’জন বেসামরিক ব্যক্তি। অপর দু’জনের একজন তাদের ‘স্বাস্থ্যমন্ত্রী’ এবং এক যোদ্ধা। ঘটনাস্থলের দৃশ্য নারকীয় বর্ণনা করে তিনি বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। বর্ডার গার্ড সার্ভিস জানায়, তাদের বাহিনীর সদস্য ও বিদ্রোহীরা আহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ৩০ মিনিটের একটি বৈকালিক অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে। ইউক্রেনের স্বঘোষিত ‘সন্ত্রাস দমন অভিযান’-এর এক মুখপাত্র বলেন, বর্ডার গার্ড এক পর্যায়ে বিমান সহায়তা পায়। ফলে যোদ্ধাদের দুটি মর্টার ক্রু ধ্বংস করা সম্ভব হয়। এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র্রমন্ত্রী এক ক্রুব্ধ প্রতিক্রিয়ায় কিয়েভ তার নিজ জনগণের বিরুদ্ধে আরো একটি অপরাধ করেছে বলে অভিযোগ করেছেন। সূত্র: এএফপি। [b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]
আন্তর্জাতিক
ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য ওয়ারশ’ যাচ্ছেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবনতিশীল ইউক্রেন পরিস্থিতি নিয়ে পূর্ব ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য আজ ওয়ারশ’ পৌঁছবেন





