ম্যারাথন আলোচনার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তির মাধ্যমে ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ইউক্রেনের যুদ্ধকবলিত পূর্বাঞ্চল থেকে অস্ত্র প্রত্যাহার করে নিবে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা।

ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের রাজধানী মিনস্কে লম্বা সময় ধরে চলা আলোচনার পর এই সিদ্ধান্তে একমত হয়েছেন দেশগুলোর নেতৃবৃন্দ। বুধবার জার্মানি এবং ফ্রান্সের মধ্যস্থতায় মিনস্কে এই আলোচনা শুরু হয়।

টানা ১৭ ঘণ্টা আলাপ আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছান নেতারা। চুক্তি অনুসারে শনিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ফ্রন্ট লাইন থেকে ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহারের কথা বলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বলেছেন, দু পক্ষ সকল বন্দিকে মুক্তি দেবে। রাশিয়ার সাথে সীমান্তের পুন:নিয়ন্ত্রণ নেবে ইউক্রেন। পশ্চিম ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও এই চুক্তিতে সাক্ষর করেছে বলে জানা যাচ্ছে।

তবে রুশ পন্থী এক বিদ্রোহী নেতা ইতিমধ্যেই বলেছেন এতে যুদ্ধ থামবে না। এই যুদ্ধবিরতি চুক্তি গত বছর করা আর একটি চুক্তির মতোই হয়েছে। সূত্র: বিবিসি

এমএ