ঢাকায় নিযুক্ত ইরানের নতুন রাষ্ট্রদূত আব্বাস ভাইজি দাহনাভিকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
আজ (রোববার) পররাষ্ট্রমন্ত্রী মাহমদু আলীর সাথে মন্ত্রনালয়ে সাক্ষাতকালে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানি রাষ্ট্রদূতের বৈঠককালে দুই দেশের কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূত আব্বাসের ঢাকায় অবস্থানকালীন সময়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি মুসলিম প্রধান ইরানের আরও উন্নতি ও সাফল্য কামনা করেন।
ইরানি রাষ্ট্রদূতও আগামীতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও কার্যকর করতে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণেরও প্রতিশ্রুতি দেন।
কেবি





