মিশরের সিনাই উপত্যকায় বোমা হামলায় অন্তত ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার সিনাইয়ের উত্তরাঞ্চলে রাস্তার পাশে পেঁতে রাখা বোমার বিস্ফোরণে তারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। খবর বিবিসি'র।

পুলিশ কর্মকর্তারা অস্ত্রসজ্জিত সাঁজোয়ার যানে করে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, সিনাইয়ে প্রায়ই সেনা ও পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হচ্ছে। হামলার জন্য সেখানকার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর থেকে সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর ওপর নিয়মিত হামলা হচ্ছে। সূত্র: বিবিসি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ