ভারতের দিল্লিতে প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এ রায় দেয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে চার অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্টেও এই রায় বহাল থাকে। তবে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে চার অপরাধী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও মুকেশ।
শুক্রবার সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে বলেছে, নির্ভয়াকে ধর্ষণ ও হত্যা সবচেয়ে বর্বরতম ঘটনাগুলোর মধ্যেও বর্বরতম। বিচার নিশ্চিতে তাই সর্বোচ্চ শাস্তি প্রদান করতে বাধ্য হয়েছে সর্বোচ্চ আদালত। এসব অপরাধীরা ক্ষমার যোগ্য নয়।
২০১২ সালের ১৬ ডিসেম্বর বাড়ি ফেরার পথে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ওই মেডিকেল ছাত্রী। মৃত্যুর সঙ্গে ১৩ দিন লড়াইয়ের পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এমএনজে





