উত্তর কোরিয়া মঙ্গলবার জাপান সাগরে কয়েক দফা রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এ রকেট নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এর মাধ্যমে পিয়ংইয়ং নিজের শক্তির প্রমাণ দিতে চেয়েছে বলে মনে করছেন সিউলের কয়েকজন কর্মকর্তা।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের আগে মাল্টিপল রকেট লাঞ্চার ব্যবহার করে তিনটি রকেট নিক্ষেপ করে পিয়ংইয়ং। সহজে বহনযোগ্য স্বয়ংক্রিয় এ সব লাঞ্চার থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট ছোঁড়া হয়।
উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওনসান বন্দর থেকে নিক্ষিপ্ত এ সব রকেট জাপান সাগরের ৫৫ কিলোমিটার ভেতরে গিয়ে পড়েছে। এ ছাড়া, স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৪টা ১৫-এ একই লাঞ্চার দিয়ে আরো চারটি রকেট ছোড়া হয় এবং এগুলো ওই সাগরের ১৫৫ কিলোমিটার ভেতরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন,উত্তর কোরিয়া দুই ধরণের লাঞ্চারের পরীক্ষা করেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সেনারা নজরদারি আরো বাড়িয়েছে। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা আজকের এ ঘটনার নিন্দা করেছে। এর আগে উত্তর কোরিয়া গত সপ্তাহে চারটি ক্ষুদ্র পাল্লার স্কাড ক্ষেপণাস্ত্র এবং সোমবার আরো দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই [/b]
যৌথ মহড়ার মধ্যেই সাগরে রকেট নিক্ষেপ করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া মঙ্গলবার জাপান সাগরে কয়েক দফা রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যখন
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
















