দক্ষিণ সুদানে জ্বালানি তেলের একটি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী জুবার পশ্চিমাঞ্চলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার প্রেসিডেনশিয়াল মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন যে বুধবার যখন জ্বালানি তেল ভর্তি ট্রাকটি ইকোটোরিয়া অঞ্চলের দিকে যাচ্ছিল, তখন এই দুর্ঘটনা ঘটে।

প্রেসিডেনশিয়াল মুখপাত্র অ্যাটেনি ওয়েক অ্যাটেনি বলেছেন, "স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে ৮৫ জন নিহত হয়েছেন।"

জেডআই