পাকিস্তানের ওয়াজিরিস্তানে তালেবান ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ হামলা চালায় পাকিস্তান বিমানবাহিনী। নিহতদের মধ্যে উত্তর ওয়াজিরিস্তানে ১২ জন ও দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৫ জন রয়েছেন। খবর ডন অনলাইন ও রয়টার্সের।
তবে এ হামলায় কয়জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, তা জানা যায়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, উত্তর ওয়াজিরিস্তান ও দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী এলাকায় তালেবান একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল। সেখানে তারা আত্মঘাতী হামলার প্রস্তুতিও নিত।
উত্তর ওয়াজিরিস্তানের সাওয়াল উপত্যকা ও দত্তখেল এলাকায়ও তালেবান প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় সেনাবাহিনী।
চলতি মাসে যুদ্ধবিরতির লক্ষ্যে তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনা শুরু হওয়ার পর ওই এলাকায় বিমান হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।
সম্প্রতি বিমান হামলার কারণে উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী বান্নু, কোহাত ও পেশোয়ারে আশ্রয় নিচ্ছেন। সূত্র : ডন অনলাইন ও রয়টার্স
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
পাকিস্তানে বিমান হামলায় নিহত ২৭
পাকিস্তানের ওয়াজিরিস্তানে তালেবান ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ হামলা চালায় পাকিস্তান বিমানবাহিনী। নিহতদের মধ্যে উত্তর ওয়াজিরিস্তানে ১২ জন ও দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৫ জন রয়েছেন। খবর ডন অনলাইন ও রয়টার্সের।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।
















