ইউক্রেনের একটি বিমানবন্দরে কয়েক ডজন রাশিয়ান সৈন্যকে ভারী অস্ত্র হাতে পাহারা দিতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার ভোরে ইউক্রেনের ক্রিমিয়া দ্বীপের সিমফেরোপুল বিমানবন্দরে এই দৃশ্য দেখা গেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে, তারা আসলেই রাশিয়ান সেনা নাকি রাশিয়ার সেনাদের সামরিক পোশাক পরে মহড়া দিচ্ছেন তা স্পষ্ট নয়। তাদের সংখ্যা ৫০ জন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।
পাহারারত অস্ত্রধারীদের হাতে ভারী রাইফেল দেখা গেছে। তারা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আশপাশে অবস্থান নিয়েছে।
তারা কেন বিমানবন্দরে অবস্থান নিয়েছেন তা কারো বোধগম্য নয়। তবে, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ভবনে একদল বন্দুকধারীর অবস্থান নেয়ার একদিন পরই নতুন করে এ ঘটনা ঘটল। গতকাল বৃহস্পতিবার রাশিয়াপন্থী এসব বন্দুকধারী ক্রিমিয়ার পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে এবং পার্লামেন্টে রাশিয়ার নৌবাহিনীর পতাকা উড়ায়। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনের বিমানবন্দরে সশস্ত্র রাশিয়ান সেনাদের অবস্থান!