ভারতের বেসরকারি চ্যানেল ‘ইন্ডিয়া টিভি’র এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেছেন, তিনি নিজে মনেপ্রাণে মুসলমানদের অগ্রগতি দেখতে চান।
তিনি বলেন, ‘আমার মনে হয় টুপি পরা মুসলমানদের এক হাতে কোরআন থাকার পাশাপাশি অন্য হাতে কম্পিউটার থাকাটা জরুরি।’
২০১১ সালের ২০ সেপ্টেম্বর আহমেদাবাদে এক সুফিবাদী মুসলিম নেতা মোদিকে একটি টুপি পরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মোদি তাতে সম্মতি দেননি।
অনুষ্ঠানের সঞ্চালক রজত শর্মা এ প্রসঙ্গের অবতারণা করলে নরেন্দ্র মোদি খেপে যান। পরে নিজেকে সংবরণ করে নিয়ে বলেন, ‘আমি যে সম্প্রদায়ে বাস করছি সেখানে টুপি পরার রেওয়াজ নেই। আমি চাইনি টুপি পরা ছবি নিয়ে প্রতিপক্ষ বিরূপ প্রচার চালাক।’
চাকরি ও শিক্ষায় ভারতের মুসলমানরা হিন্দুদের তুলনায় পিছিয়ে আছেন। তাদের সামনে এগিয়ে আনা দরকার বলে নরেন্দ্র মোদি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাকে মিছেমিছি মুসলমান বিদ্বেষী বলা হয়।’
২০০২ সালে গুজরাটের দাঙ্গায় প্রায় তিন হাজার মুসলমান নিহত হওয়ার জন্য দায়ীদের মধ্যে নরেন্দ্র মোদির নাম প্রথমে আসে। এ ঘটনার জন্য তাকে ‘গুজরাটের কসাই’ বলা হয়ে থাকে।
ভারতের লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিজেপি জিতলে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। ভারতের সংখ্যালঘু মুসলমানদের বড় অংশ এ নিয়ে শঙ্কায় রয়েছেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
আন্তর্জাতিক
এক হাতে কোরআন অন্য হাতে কম্পিউটার : মোদি
ভারতের বেসরকারি চ্যানেল ‘ইন্ডিয়া টিভি’র এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেছেন, তিনি নিজে মনেপ্রাণে মুসলমানদের অগ্রগতি দেখতে চান। তিনি বলেন, ‘আমার মনে হয় টুপি পরা মুসলমানদের এক হাতে কোরআন থাকার





