বাংলাদেশসহ মোট ৪টি দেশের নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে সরকারী বাঁধার মুখোমুখি হচ্ছেন সৌদি আরবের পুরুষ নাগরিকরা।

অন্য দেশগুলো হল- পাকিস্তান, চাদও মিয়ানমার। বুধবার দেশটির একজন পুলিশ কর্মকর্তার বরাতে মক্কা ডেইলি এই তথ্যজানিয়েছে। সৌদি গেজেটও বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবে প্রবাসী নারীদের বিয়ে করা থেকে দেশটির পুরুষদের বিরত রাখতেই এ ঘোষণা জারি করা হয়েছে। সৌদি প্রবাসীনারীদের বিয়ে করা নিয়ে উপসাগরীয় দেশগুলোতে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে।

বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী ওই ৪টিদেশের প্রায় ৫ লাখ নারী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

মক্কা পুলিশের পরিচালক আসাফ আলকুরায়েশি বলেছেন, অন্যান্য বিদেশিদের বিয়ে করার ক্ষেত্রে অনুমতিদেয়ার আগে এখন থেকে আরও কিছুনিয়মকানুন অনুসরণ করতে হবে।

এ ধরনের বিয়ের ক্ষেত্রে কঠোর আইন চালুকরা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এগুলোর মধ্যে বিয়েরজন্য কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বিয়েরজন্য আবেদন জমা দিতে হবে।

আবেদনকারীকে অবশ্যই২৫ বছরের বেশি বয়সী হতে হবে এবং স্থানীয় জেলা মেয়রের সইযুক্ত সনাক্তকরণ নথিজমা দিতে হবে। পাশাপাশি পারিবারিক পরিচয়পত্র ছাড়াও অন্যান্য পরিচয়পত্র ও জমা দিতেহবে। তবে এখনও পর্যন্ত সৌদি আরবে এসংক্রান্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়াহয়নি।

কিন্তু মক্কা ডেইলির এই প্রতিবেদনটিই তোমধ্যেই বেশকিছু প্রশ্নের জন্মদিয়েছে। তারমধ্যে অন্যতম হল, কেনশুধু উল্লেখিত দেশগুলোর নারীদের বিয়ে করারক্ষেত্রেএ ধরনের নিষেধাজ্ঞা? এ ব্যাপারে সুস্পষ্ট কোন ব্যাখ্যা পাওয়াযায়নি।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর, টিআই