নাইজেরিয়ার রস শহরে দুটি পৃথক গাড়িবোমা হামলায় অন্তত ১১৮ জন নিহত হয়েছে। এতে বহু লোক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ বোমা হামলার ঘটনা ঘটে। হামলার জন্য জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন। বিবিসি অনলাইনর প্রতিবেদনে জানানো হয়, প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে একটি ব্যস্ততম বিপণি কেন্দ্রে। আধাঘণ্টা পর অপর বিস্ফোরণটি ঘটে একটি বাসটার্মিনালে। কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে গতকালের হামলার জন্য জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন। [b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]