রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সিরিয়া সংকট নিয়ে দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাক্র্যো। গত শুক্রবার মোবাইল ফোনে তিনি এ আহ্বান জানান।
প্রেসিডেন্ট ম্যাক্র্যো বলেন,যারা এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে তারা এখন্ও “রেড লাইনˮ অতিক্রম করতে পারছেনা। এদিকে চলতি সপ্তাহের মধ্যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজ্যুলেশন অবরোধ করার জন্য এবং রাশিয়াকে রাসায়নিক হামলার তদন্তের জন্য জোরালোভাবে আহ্বান জানান। ম্যাক্র্যো মনে করেন পুতিন সিরিয়া সংকট নিয়ে অগ্রাধিকারভিত্তিতে কাজ করবেন।
রাজধানী দামেস্কের অদূরে দুমায় কথিত রাসায়নিক হামলার অভিযোগে এ হামলা চালাচ্ছে ওই তিন দেশ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ হামলায় অংশ নিয়েছে ব্রিটিশ ও ফরাসি সামরিক বাহিনীও।
এদিকে বৃহস্পতিবার সিরিয়ার বাশার আল- আসাদ সরকারের শাসনামলে পশ্চিম গেীতা ও ডুমাতে দীর্ঘকাল ধরে নিয়ন্ত্রনকারী বিদ্রোহী গোষ্ঠী দমনে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে সিরিয় বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ তোলা হচ্ছে।
আর এরই পটভূমিতে শনিবারের হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে।তবে এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানায় মার্কিন যুক্তরাষ্ট, ফ্রান্স ও তুরস্কসহ আরো কয়েকটি দেশ।
এদিকে ফ্রান্স বলে আসছে এই দ্বন্দ কোনোভাবেই বাড়তে দেয়া হবে না এবং খুব দ্রুত এ সমস্যা সংলাপের মধ্যে দিয়ে সমাধান করা হবে।
শাহরিয়ার/কেবি





