পরিবেশে অতিমাত্রায় কার্বন নির্গমনে ফলে জল জীবন হুমকির মুখে বলে হুশিয়ারি করেছেন ব্রিটিশ গবেষকরা।

'পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি' জার্নালে প্রকাশিত তাদের এক গবেষণায় জানা যায়, বর্তমানে পানিতে অম্লের মাত্রা ভবিষ্যতে মৎসকূলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। শিল্প বিপ্লবের পর থেকে সাগরের পানির সাথে কার্বন-ডাই-অক্সাইড মিশেতে থাকে। এটা তৈরি করে কার্বনিক এসিড ফলে পানিতে অম্লের মাত্রা ২৫% বৃদ্ধি পায়। মানবসৃষ্ট কর্বন নির্গমন এ অবস্থার প্রধান কারণ হিসেবেও গবেষণায় প্রতিফলিত হয়েছে।

ব্রিটেনের প্রধান বিজ্ঞানী স্যার মার্ক ওয়ালপোর্ট বলেন, 'অম্লের প্রভাব পূর্বের চেয়ে এখন বেশি। বিশ্ব উষ্ণতার ফলে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে সাগরে অম্লত্ব বৃদ্ধির পরিণাম অনেক খারাপ হতে পারে।

এছাড়া অতিরিক্ত কপারের কারণে জলজ প্রাণিদের ডিএনএ নষ্ট হচ্ছে। এই দূষণ তাদের শুক্রানুর ক্ষতিসাধন করছে। এজন্য তাদের বৃদ্ধির হারও কমে যাচ্ছে।'

কেএইচ