কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি বা স্টার্ট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। স্পেনে মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার মোতায়েন করার পর মস্কো এ হুমকি দিল। স্টার্ট চুক্তির আওতায় আমেরিকা ও রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র কমিয়ে আনার কাজ করছে।
স্পেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার মোতায়েন প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা মিখাইল উলাইয়ানভ বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার আড়ালে আমেরিকা যদি স্পেনে তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে থাকে তাহলে মস্কো স্টার্ট চুক্তি থেকে বের হয়ে আসার কথা বিবেচনা করবে।
তিনি আরো বলেন, “রাশিয়ার স্বার্থ ও উদ্বেগ উপেক্ষা করেই আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে চলেছে; এতে আমরা সত্যিই উদ্বিগ্ন। এভাবে চলতে থাকলে কৌশলগত অস্থিতিশীলতা বাড়বে এবং আমরা স্টার্ট চুক্তি থেকে বের হয়ে যেতে বাধ্য হব।”
[size=3][font=Vrinda]ঢাকা[/font][/size][size=3][font=Times New Roman], [/font][/size][size=3][font=Vrinda]৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই[/font][/size]
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই
পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিল রাশিয়া
কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি বা স্টার্ট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। স্পেনে মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার মোতায়েন করার পর মস্কো এ হুমকি দিল।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















