ইউক্রেনের সেনাবাহিনী সাঁজোয়া যান ও হেলিকপ্টারে সজ্জিত হয়ে বৃহস্পতিবার দেশটির বিদ্রোহীদের দখলকৃত শহর স্লাভিয়ানস্কে সশস্ত্র হামলা শুরু করেছে।
শহরের প্রবেশ পথে অবস্থান নিতে সশস্ত্র ব্যক্তিদের বহনকারী বেশ কয়েকটি সাঁজোয়া যান বিদ্রোহীদের পরিত্যক্ত একটি জ্বলন্ত সড়ক প্রতিবন্ধক অতিক্রম করেছে।
একটি হেলিকপ্টার উড়ে যাবার সময় গুলির আওয়াজ শোনা গেছে। শহরের মস্কোপন্থী বন্দুকধারীরা আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছে।
বিচ্ছিন্নতাবাদীদের নারী মুখপাত্র স্তেলা খোরোসেভা এএফপিকে জানান, সকল বেসামরিক ব্যক্তিকে বিদ্রোহীদের দখলকৃত টাউন হলের বাইরে চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘টাউনহল রক্ষায় নিয়োজিত সশস্ত্র ব্যক্তিরাই শুধু এখানে থেকে যাবেন।’ সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]